× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

জাপান “ড্রোন” নিয়ে সতর্ক

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জাপানের পুলিশ বাহিনী উদ্যোগ নিল যাতে ড্রোন ব্যবহার করে সন্ত্রাসবাদীরা যাতে কোনও ধরনের হামলা করতে না পারে। সন্দেহজনক কোনও ড্রোনকে যদি আকাশে উড়তে দেখা যায় তবে প্রথমে লাউডস্পিকার দিয়ে তাকে সতর্ক করা হবে।

অপারেটরের কাছ থেকে কোনও ধরনের সাড়া পাওয়া না গেলে ওই সন্দেহজনক ড্রোনটিকে ধরতে পুলিশ তাদের নিজস্ব ড্রোন পাঠাবে। জাল দিয়ে ধরে সেটিকে নিচে নামিয়ে আনা হবে।

প্রধানমন্ত্রীর ভবন এবং অনান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নিরাপত্তা জন্যেই এই উদ্যোগ নিয়েছে টোকিও পুলিশ। উল্লেখ্য, এই বছরের এপ্রিলে কিছু তেজস্ক্রিয় দ্রব্য নিয়ে একটি ড্রোন প্রধানমন্ত্রীর ছাদে নামে যদিও এতে কোনও ধরনের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসে টোকিওর পুলিশ প্রশাসন।

ড্রোন স্কোয়াড সম্পর্কে দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে পারে সন্ত্রাসবাদীরা তার জন্যেই ড্রোন স্কোয়াড তৈরি করা হয়েছে। দেশকে এই ধরনের হামলা থেকে রক্ষা করার জন্যে।”

জাপানে ১৫০ মিটার উপরে ড্রোন ওড়ানো যাবে না। এছাড়াও, জাপান এয়ারপোর্ট, পাওয়ার প্ল্যান্ট এবং রাস্তার উপর দিয়ে ড্রোন ওড়ানোর ব্যপারে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র জাপানে নয় বিশ্বের অনেক জায়গায় ড্রোন ওড়ানোর ব্যপারে বিধি নিষেধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..