× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

জানুয়ারিতে চার দেশে যান চলাচল শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী এবং ব্যক্তিগত যান চলাচল শুরু হবে ২০১৬ সালের জানুয়ারিতে। জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষ্যে বিবিআইএন ফ্রেন্ডশিফ মোটর র‌্যালী ২০১৫ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যাত্রীবাহী, পণ্যবাহী এবং ব্যক্তিগত যান চলাচলের বিভিন্ন বিষয়াদি চুড়ান্তকরণে আগামী ৩ ও ৪ ডিসেম্বর কোলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদেশের মধ্যকার সভা। ডিসেম্বরে সকল প্রস্তুতি সম্পন্ন করে জানুয়ারিতেই যানচলাচল শুরু হবে।

তিনি বলেন, বিবিআইএন ফ্রেন্ডশিপ র‌্যালিটি ২০ নভেম্বর ভুটানের ফুয়েন্টসোলিং ২১-২২ নভেম্বর থিম্পু, ২৪ নভেম্বর ভুটানের মঙ্গার, ২৫ নভেম্বর নেপাল ও ভারতের প্রায় ৮০ জন প্রতিনিধি অন্তর্ভূক্ত রয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ২য় কাচপুর, ২য় মেঘনা এবং ২য় গোমতী সেতুর নির্মাণকাজ এ মাসে শেষ হবে। জাপানের সহায়তায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে সেতু তিনটি নির্মিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..