× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনের ১০০ দিন আগে সংসদ-মন্ত্রিসভা ভেঙে দিতে হবে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় নির্বাচনের ১০০ দিন আগে সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেয়ার আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার বিকেলে চট্টগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র উদ্যোগে আয়োজিত যুক্তফ্রন্টের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের একমাস আগে থেকে সেনাবাহিনীর টহল দিতে হবে এবং নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে।

এ সভায়  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের মতো এতো বড় মিথ্যাবাদী, প্রতারক সরকার আর কেউ দেখেনি। বর্তমান সরকারের মতো জালিম সরকার আর কোনোদিন বাংলাদেশে আসেনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশ’র মহাসচিব মেজর (অব) আবদুল মান্নানসহ যুক্তফ্রন্টের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..