× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিলেন সাড়ে চার লাখ প্রবাসী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
ভোটার নিবন্ধন কার্যক্রম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিলেন সাড়ে চার লাখ প্রবাসী ।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিভিন্ন দেশে পৌঁছেছে। ব্যালট গ্রহণ করেছেন চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার।

ভোটদান সম্পন্ন করছেন চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার। এর মধ্যে দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ জনের পোস্টাল ব্যালটের ভোট। আর বিভিন্ন দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা আছে তিন লাখ ৭০ হাজার ৩২২ জনের পোস্টাল ব্যালট।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছিলেন।

এর অর্ধেক দেশে অবস্থানরত ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কয়েদীরা। আর বাকি অর্ধেক হচ্ছেন প্রবাসীরা।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছাতে হবে ভোটারদের। অন্যথায় ব্যালট গণনা করবেন না রিটার্নিং কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..