× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের

আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সাতটি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচিতে। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে আশ্বাস্ত করেছেন আমিনুল হক।

অভিভাবক হিসেবে সাবেক খেলোয়াড় পাওয়ায় পরিবর্তনের প্রত্যাশা বেড়েছে ক্রীড়াবিদদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর, ক্রীড়াঙ্গনের সকল কর্মকর্তাদের সঙ্গে আমিনুল হকের হয়েছে আলোচনায়ও। প্রথম পদক্ষেপ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আশার পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া ক্রীড়াকে পেশা করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করেছেন আমিনুল হক। প্রাথমিক শিক্ষাক্রমে স্পোর্টসকে বাধ্যতামূলক করে, খুব দ্রুত সাবেক ক্রীড়াবিদদের কর্মসংস্থান তৈরি করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

গণমাধ্যমকে আমিনুল হক বলেন, ‘জাতীয় শিক্ষাক্রমে যেহেতু আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান করা হবে।’

ক্রীড়াঙ্গন উন্নয়নে আমিনুল হকের রয়েছে বিষদ পরিকল্পনা। ক্রীড়াবিদদের কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের প্রতিভাকে কাজে লাগাতে খুব শিগগিরি ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করতে চান তিনি। যেখানে উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে, বিশ্বাস ক্রীড়া অভিভাবকের। যার শুরুটা সাতটি ক্যাটাগরি থেকে হলেও, পর্ববর্তী বাজেটের পর এর পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা আমিনুল হকের।

এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু সাতটি কেন, আমরা যেহেতু প্রথম শুরু করতে যাচ্ছি ইদের পর পর। আমরা চেষ্টা করব, জুন-জুলাইয়ের পরে যখন বাজেট সেশন আসবে, তখন আমরা চেষ্টা করব, ভলিবল থেকে শুরু করে হ্যান্ডবলসহ অন্যান্য স্পোর্টসও যেন তৃণমূলের সকল পর্যায়ে শুরু করতে পারি।’

দেশের ভবিষ্যৎ আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক ক্রীড়াবিদ ও কোচদের সহযোগিতা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..