× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

জাতিসংঘের রাজনৈতিক বিবৃতি বন্ধ করার সময় এসেছে -পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
জাতিসংঘের রাজনৈতিক বিবৃতি
জাতিসংঘের রাজনৈতিক বিবৃতি বন্ধ করার সময় এসেছে -পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমেরিকায় যখন–তখন লোক মেরে ফেলে, তখন জাতিসংঘ কি বিবৃতি দিয়েছে? বাংলাদেশ হলেই বিবৃতি, মগের মুল্লুক পাইছে ওরা। এভাবে বিবৃতি দেওয়া গ্রহণযোগ্য নয়।’ উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়। এসব বিবৃতি বন্ধ করার সময় এসেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। এসময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে—সরকারের এমন প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এর উদ্বেগ প্রকাশ করার প্রতিবাদে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এই মুহূর্তে বাংলাদেশে না থাকায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বৃহস্পতিবার বিকেলে তাকে তলবের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’ তবে কোন বার্তা জাতিসংঘের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি।


এ ক্যটাগরির আরো খবর..