× Banner
সর্বশেষ
প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা ৫৪ জেলায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিআইডি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সিলর আব্দুল হান্নানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের শোক

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
abdul hannan

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সিলর আব্দুল হান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব পৃথক পৃথক শোকবার্তায় মরহুম আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুম আব্দুল হান্নানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর মোঃ আব্দুল হান্নান গতকাল ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল হান্নান নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর (প্রেস) ছাড়াও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..