× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

নিজস্ব প্রতিবেদক

১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশিট জবাব দ্রুত পাঠাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ব্রডশিট জবাব পাঠানোর নির্দেশনা দিলেও দীর্ঘ সময় পার হলেও অনেক ক্ষেত্রে জবাব পাওয়া যায় না। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের কেউ অবসরে যান কিংবা মৃত্যুবরণ করেন। ফলে প্রতিবেদনে উল্লেখিত গুরুতর আপত্তিগুলো নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে।

চিঠিতে আরও বলা হয়, সময়মতো ব্রডশিট জবাব না পাওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠান প্রধানদের এ ধরনের বিলম্ব নীতিমালা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা হিসেবে গণ্য হবে।

এ অবস্থায় যেসব প্রতিষ্ঠানের ব্রডশিট জবাব এখনো পেন্ডিং রয়েছে, সেগুলো আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে করতে ব্যর্থ হলে এমপিও নীতিমালা–২০২৫ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী সরকার বা সরকার নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন না করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..