× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আজ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

ভারতের জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা।

বুধবার (২৫ সেপ্টম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৬টা পর্যন্ত। আজকের দ্বিতীয় দফার নির্বাচনে ছয়টি জেলার ২৬টি আসনে ভোটগ্রহণ হবে, যার বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা।

আসনগুলো হলো: কাঙ্গন (এসটি), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বিয়ারওয়াহ, খানসাহেব, চর-ই-শরীফ, চাদুরা, গুলাবগড়, রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট – সুন্দরবানি, নওশেরা, রাজৌরি (এসটি), বুধল (এসটি), থান্নামান্ডি (এসটি), সুরনকোট (এসটি), পুঞ্চ হাভেলি এবং মেনধার (এসটি)।

প্রায় ২৬ লাখ ভোটার আজ ২৩৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আর আজ যে ২৬টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে ১৫টিই কাশ্মীরের।

মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। তবে ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ক্ষমতাসীন বিজেপি বরাবরই বিরোধীদের সমালোচনা করে বলেছে, যতই চেষ্টা করা হোক, ৩৭০ ধারা আর কোনো দিন ফেরানো যাবে না।

এবার জম্মু ও কাশ্মীরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়। আজ দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে।


এ ক্যটাগরির আরো খবর..