× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
জমিনিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে হামলায় আহত আরাফাত রহমান বিশ্বাস (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছেন। প্রতিবেশি পদমদী গ্রামের গোলাম জোয়ারদারের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে আরাফাতকে কুপিয়ে যখম করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরাফাতের। সে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত শেখপাড়া গ্রামের কুটিপাড়ার সাবেক সেনাবাহিনীর সদস্য বিদ্যুৎ হোসেন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত আরাফাতের পিতা বিদ্যুৎ বিশ্বাস অন্য দুই চাচার জমি কিনে বাড়ি নির্মান করেন। ওই জমি কম টাকায় কিনতে চেয়েছিল পাশ্ববর্তী গ্রামের গোলাম জোয়ারদার। জমি কিনতে না পেরে বাড়িতে যাতায়াতের পথ নিয়ে প্রায় গোলাম জোয়ারদারের সাথে তর্কবিতর্ক হয় বিদ্যুৎ বিশ্বাসের।

মঙ্গলবার দুপুরে যাতায়াতের পথ ঘেরাকে কেন্দ্র করে গোলাম জোয়ারদার ও তার ছেলে উজ্জল, ভাতিজা সানোয়ার, আনোয়ার ও রাজ্জাক আতর্কিত ভাবে সাবেক সেনা সদস্য বিদ্যুতের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের উপর হামলা চালায়। হামলায় গুরুত আহত হন আরাফাত। প্রথমে শৈলকুপা ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।


এ ক্যটাগরির আরো খবর..