× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

জবি শিক্ষার্থীদের মার্চ ফর যমুনায় পুলিশের বাধা, আহত অন্তত ২৫

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ মে, ২০২৫
শিক্ষার্থীদের মার্চ ফর যমুনায় পুলিশের বাধা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের বাধা আহত অন্তত ২৫। এসময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের মার্চ টু যমুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদযাত্রটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত ২৫ জন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে তাদের।

ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনা অভিমুখে লং মার্চে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জে আহত হলে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।


এ ক্যটাগরির আরো খবর..