× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৩০ জনের নিয়োগ

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাঁচটি পদে ২৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত দুটি ভিন্ন ভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তথ্যটি জানা গেছে।

ট্রেসার পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। পাশাপাশি ড্রাফটিংয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহায়ক পদে নেয়া হবে তিনজন। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

চৌকিদার/নৈশপ্রহরী হিসেবে ৯০ জনকে নিয়োগ দেয়া হবে। চাকরিপ্রত্যাশীদেরকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

হিসাব সহকারী পদে নেয়া হবে আটজন। প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস করা থাকতে হবে।

ক্লার্ক কাম টাইপিস্ট পদে ১২৮ জনকে নেয়া হবে। প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এর ক্ষেত্রে গতি প্রতি মিনিটে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না: জামালপুর, মানিকগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, রাজশাহী, লালমানিরহাট, খুলনা, নড়াইল, মাগুরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য নিচের লিংকগুলোতে ক্লিক করুন।

নিয়োগ বিজ্ঞপ্তি ১, নিয়োগ বিজ্ঞপ্তি ২

৩০ এপ্রিল ২০১৮ এর মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..