× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

জনমুখী প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

জনমুখী প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ কিশোরগঞ্জে কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মচারী ক্লাব ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকারি কর্মচারীদের দায়িত্ব অনেক। তাই সকল স্তরের কর্মচারীকে এ লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ ও কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি কিশোরগঞ্জ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরো বেগবান করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।


এ ক্যটাগরির আরো খবর..