× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টাতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টাতে হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেছেন, রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় নয়, এটি গতিশীল। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টাতে হবে।

তিনি বলেন, শুধু নির্বাচনী ইশতেহার নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে পরিবর্তনযোগ্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক মাঠে যেদিন এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসেবে শুরু হয়েছিল আমি আশাবাদী হয়েছি৷

তিনি বলেন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে; এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে; তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এই পথে অনেক দূর আসতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, রাজনীতিতে নির্বাচনি সমঝোতার মধ্য দিয়ে জোট হিসেবে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন বৃদ্ধি পেতে পেতে হয়তো বা একসময় তারা রাষ্ট্রক্ষমতায় আরোহণ করবে।

মন্ত্রী আরো বলেন, রাজনীতির কন্ঠকাকীর্ণ মাঠে সবাই উত্থান-পতনকে মেনে নেয়। এই উত্থান-পতনকে যারা মানেনি, তারা রাজনীতিতে টিকে থাকেনি। রাজনীতিতে যারা মানুষের চাহিদাকে ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এ দেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনৈতিক পরিবেশ বর্তমান ও আগামী প্রজন্ম চায়।

তিনি বলেন, যারা সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি এনসিপি করবে।

তিনি আরও বলেন, তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দেখে আমরা উৎসাহিত হয়েছি, খুব মনোযোগ সহকারে পুরো ম্যানিফেস্টো আমি পড়েছি।

জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদে তর্ক-বিতর্ক হবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো। মন্ত্রী বলেন, জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো। তিনি বলেন, সেখানে সকল ইস্যু আলাপ-আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি সমাধান দিবো।


এ ক্যটাগরির আরো খবর..