× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে -তথ্য সচিব

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

বুধবার (৪ঠা জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের চার দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সচিব এ কথা বলেন।

আইন ও বিধিমালা মেনে দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনের মধ্যে থেকেই নবীন কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নৈতিকতা ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

সচিব বলেন, সরকারি কর্মচারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।


এ ক্যটাগরির আরো খবর..