দুলাল পাল স্টাফ রিপোর্টার: জঙ্গিবাদের ব্যাপারে সর্তক করে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিদের ভুলে গেলে চলবে না। এরা যে কোন সময় ছোবল মারতে পারে। তিনি বলেন,দেশে লেখক-ব্লগার, বিদেশি নাগরিক, পুরোহিত ও যাজক হত্যা সবই এক সুতোয় গাঁথা। এগুলো দেশের উন্নতি থমকে দিতে এক ধরনের ষড়যন্ত্র। কুচক্রী মহলটি উন্নয়নে পরিকল্পিতভাবে বাধা দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার বিকেলে ঢাকার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান অভিভাবকদের উদ্দেশে বলেন,আপনার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে,কী করছে সেসব বিষয় খেয়াল রাখতে হবে।আগে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মাদ্রাসা ছাত্রদের জঙ্গি বানানো হতো।এরপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও এসব কার্যক্রমে সম্পৃক্ত করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এমএ মালেক,সাভারের এমপি ডা.এনামুর রহমান,ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ আলী মিয়া,জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ,জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান,ধামরাই পৌর মেয়র গোলাম কবির,ইউএনও আবুল কালাম,মহিলা আওয়ামীলীগ নেত্রী মিনা মালেক,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান,ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন প্রমুখ।





