ছিন্নমুল শিশুদের মাঝে ঝিনাইদহে ঈদবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহে ছিন্নমুল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের গয়েশপুর শিশুকলি আনন্দ স্কুলে এ ঈদবস্ত্র বিতরণ করেন ব্যাপারীপাড়ার ৩ গৃহিনী।

ছিন্নমুল শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগা-ভাগি করে নিতে ব্যাপীরা পাড়ার রুখসানা আক্তার বিথি, নাসরিন সুলতানা চাপা ও রুবিনা হক নামের ৩ গৃহিনী ব্যক্তিগত উদ্যোগে এ বস্ত্র বিতরণ করেন।

শিশুকলি আনন্দ স্কুলে ২০ জন শিক্ষার্থী ঈদের পোশাক পেয়ে চরম খুশি হয়। ঈদের খুশি ভাগা-ভাগি করে সমাজের ছিন্নমুল ও অসহায়দের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।