× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের এ কেমন বর্বরতা!

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ শিক্ষকের নামে কাগজে অমার্জিত শব্দ লেখার অভিযোগে পুরো স্কুলের সামনে ৮৮ ছাত্রীর জামাকাপড় খুলে নেওয়া হয়। শুধু জোর করে পোশাক খোলাই নয়, ওই ছাত্রীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্যও করা হয়। এই হেনস্তার শিকার ছাত্রীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বলে খবর প্রকাশ করেছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।

হিন্দুস্থান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের অরুণাচল রাজ্যের পাপুম পারে জেলার তানি হাপ্পা (নতুন সাগালি) গ্রামের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ২৩ নভেম্বর এ ঘটনা ঘটেছে।

অভিযোগ আছে, ছাত্রীদের মধ্যে কে বা কারা স্কুলের প্রধান শিক্ষক ও এক ছাত্রীর নাম করে একটি কাগজে অমার্জিত কথা লিখেছিল। যেকোনোভাবে সেই কাগজ শিক্ষকদের হাতে পড়ে। কিন্তু কে এই কাজ করেছে, তা জানাতে অস্বীকার করে শিক্ষার্থীরা। তখনই বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষক ও একজন জুনিয়র শিক্ষক ছাত্রীদের স্কুলের পোশাক খুলে শাস্তি দেন। সঙ্গে ছাত্রীদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিও দেওয়া হয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পরই নড়েচড়ে বসে ভারতের ‘অল সাগালি স্টুডেন্টস ইউনিয়ন (এএসএসইউ)। ২৭ নভেম্বর এএসএসইউয়ের পক্ষ থেকে স্থানীয় থানায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পাপুম পারের পুলিশ সুপার তুম্মে আমো বলেন, মামলাটি ইটানগর নারী থানায় স্থানান্তর করা হয়েছে। ওই ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে।

ইটানগর নারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বলা হবে ভুক্তভোগীদের সঙ্গেও।


এ ক্যটাগরির আরো খবর..