× Banner
সর্বশেষ

দাকোপে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
ছাত্রলীগের বৃক্ষরোপণ

মোঃ আরাফাত আজাদঃ মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে, সারাদেশের ন্যায় দাকোপ উপজেলা, চালনা পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায়, দাকোপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজগার হোসেন বাপ্পীর সভাপতিত্বে দাকোপ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে অনুষ্ঠিত কর্মসূচিতে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা রতন মন্ডল, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, গোবিন্দ রায়, বসির গাজী, ছাত্রনেতা সুকান্ত মন্ডল, অসিত বিশ্বাস, রাজু বাছাড়, মাসুম হাওলাদার, জামিল শেখ, সুদীপ্ত সরদার, স্বপ্নীল মন্ডল, সুদীপ্ত রায়, মোঃ এজাজ, ইমরান গাজী, নয়ন আহমেদ, মিরাজ ফকির, শুভ সেন, মোঃ ইষা, মাসুম ফকির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..