× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ছাত্রলীগের নীতি-নৈতিকতার অবক্ষয় হচ্ছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের নীতি-নৈতিকতার অবক্ষয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি।
জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নূরে আলম বলেন, আমরাই শুধু বঙ্গবন্ধুর রাজনৈতিক ও প্রকৃত আদর্শ ধারণ করে আছি।

এসময় তিনি সব ছাত্রলীগের নেতাকর্মীকে অতীতের আদর্শ ধারণের আহ্বান জানান।

১৯৭১ সালের ছাত্রলীগের এ সভাপতি বলেন, আমরা বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শের উত্তরসূরি। আপনিতো (শেখ হাসিনা) বঙ্গবন্ধুর চিন্তা-চেতনার উত্তরসুরি নন।

বর্তমান ছাত্রলীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী সেখানে ছাত্রলীগের নাম শোনা যায়। এজন্য দেশের আজ দূর অবস্থা।

প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, আপনার শত্রু হচ্ছে দুর্নীতি, আপনি এসব থামান। আমি আপনার শত্রু নই, আমি আপনার সৃজনশীল সমালোচক।

শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি ও সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনা দেশের জন্য ভালো কিছুর ইঙ্গিত বহন করে না।

সভায় আরও বক্তব্য রাখেন- পতাকা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু, কাজী মোজাম্মেল হক, মাহমুদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আহমেদ ফারুখ, আবুল হাসান চৌধুরী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..