× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

ছাতকের বাগবাড়ী প্রাথমিকবিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্যে এই প্রথম বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষিকা লুপা দাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রবীন আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস। বক্তব্য রাখেন, শিক্ষিকা ডলি রানী দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ সম্পর্কিত সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌছে দিতে বঙ্গবন্ধু কর্ণার গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। স্বাধীনতার গৌরবোজ্জ্বল সঠিক ইতিহাস তুলে ধরে ’৭১ এর চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

এসময় উপজেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, অভিভাবক চম্পু দত্ত, শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন মানিক, শিক্ষিকা শেলী রানী কর, হালিমা বেগম, জাহানারা বেগম, রহিমা বেগম, মুনমুন দে, শিউলী পাল, তাছমিনা আক্তার কলি, তমা রানী দাস, রিমা দাসসহ অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবু নাহিয়ান নেহাল ও গীতা পাঠ করেন শ্রেয়া দাস।


এ ক্যটাগরির আরো খবর..