× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

ছাতকের আলমপুর স্কুলে বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ এর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও তাদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান (সিলেট বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান) অলিউর রহমান চৌধুরী বকুল।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ভুমিদাতা সদস্য ও সাবেক সভাপতি হানিফ আলী, প্রধান শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি গোবিন্দ মোহন সরকার, প্রাথমিক বিদ্যালয় কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখার যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক পংকজ দত্ত, প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজ্জাদ আহমদ। বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য সোনাফর আলী, আব্দুল হেকিম, গৌছ উদ্দিন, হাজী কালু মিয়া, বশির উদ্দিন, সারব আলী, মোস্তফা আহমদ, সুরুজ আলী, আব্দুস সালাম, আরিছ আলী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলাম।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন, তামিম আব্দুল্লাহ নাবিল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সুরাইয়া বিন জান্নাত। এরআগে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট তুলে দেন, সৈয়দা ফাতেমা বেগম, সোমা রানী দত্ত, মোহনারা বেগম ও নবুয়া বেগম।

শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..