ছাতকে শীতার্তদের মধ্যে সাড়ে ৩শ’ কম্বল বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন কনফারেন্স হলরুমে এসব কম্বল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব অধীর রঞ্জন দাসের পরিচালানায় কম্বল বিতরণ পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ত্রান ও পূনর্বাসন অফিসার ফরিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম। এসময় ইউপি সদস্য আবদুর রহমান, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমদ আলী, সুরেতাজ মিয়া, রাজন তালুকদার, সামছুল হক, হুসাইন আহমদ লনি, নিজাম উদ্দিন, ইউপি সদস্যা শোভা রানী দাশ, রেহেনা বেগম, ছাদিকা বেগম, ইউডিসি উদ্যোক্তা সুজেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।