ছাতকে ম্যাক্স ভ্যালু ফর ষ্টান্টিং ফ্রি ভিলেজ প্রকল্পের শিখন কর্মশালা

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ম্যাক্স ভ্যালু ফর ষ্টান্টিং ফ্রি ভিলেজ প্রকল্পের আওতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের উদ্যোগে ও ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে এক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন। সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ইসলামপুর ইউনিয়নের জামুরা গ্রামে এ প্রকল্পের আওতায় স্থাপিত মিনি পাইপ লাইন আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা। ১লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ মিনি পাইপ লাইনের মাধ্যমে গ্রামের ৩০টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করতে পারবে। একই অর্থ ব্যয়ে নোয়ারাই ইউনিয়নের ঠেংগারগাঁও গ্রামে আরো একটি মিনি পাইপ লাইন স্থাপন করা হয়েছে বলে ভার্ক কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মশালায় নোয়ারাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, ইউপি সচিব আব্দুল জব্বার, ইউপি সদস্য আনোয়ার খান মখন, মইনুল হক রাসেল, আখলুছ মিয়া, আহমদ আলী, মনির উদ্দিন, আব্দুল বাছিত, জমসিদ আলী, সুনু মিয়া, ইউনুস আলী, হুছন আলী, রফিক মিয়া, ইউপি সদস্যা হালিমা বেগম, প্রিয়বালা দাস, রংমালা বেগম, মাহফুল বিবি, হুসনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় মুল বক্তব্য রাখেন, প্রকল্প ম্যানেজার আবুল খয়ের রাসেদ।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, ভার্কের ইউ এফ সাইফুর রহমান, রয়েল হাসান, ওয়াসের পিও সহিদুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মিরাজ মিয়া। ভার্কের কর্মকর্তারা জানান, সামাজিক উন্নয়নসহ জন্ম লগ্ন থেকে সর্বোচ্চ ২ বছরের শিশুকে খর্বকায়ন মুক্ত করা ও আর যাতে কোন খর্বকায়ন শিশু জন্ম না হয় তার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের কাজ করছে ভার্ক। এছাড়া দু’ ইউনিয়নে ৪৫০টি অপসেটপীট লেট্রিন, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৪২৩ লেট্রিন, ২৫টি নলকুপের গোরা পাকাকর, ২টি নেটওয়ার্কিং লেট্রিনসহ গ্রামীন বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে ভার্ক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।