× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

তালা সরকারী কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

খাঁন নাজমুল হুসাইন তালা প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১০টায় তালা সরকারি কলেজ হলরুমে কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সম্মামনা স্মারক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা সরকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড. মিয়া আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী  সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুল্লা হাবিব। ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শামিম আহমেদ’র পরিচালনায় উপস্থিত বক্তব্য রাখেন,  একাদশ  বার্ষিক পরীক্ষা কমিটির আহ্বায়ক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন পাল। শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল আলম, দর্শন বিভাগের প্রভাষক জয়দেব কুমার ঘোষ, ও পাইওনিয়ার সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক  শেখ রেজাউল করিম। ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের আহ্বায়ক শেখ সাদী, ছাত্রদলের সাধারণ সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, অভিভাবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাসুদেব কর্মকার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের প্রথম অধিকারী ইনজামামুল হক, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম স্থান অধিকারী মোঃ খায়রুল ইসলাম ও মানবিক বিভাগের আলামীন মোল্ল্যা, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে সম্মামনা ক্রেষ্ট বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়।

অধ্যক্ষ মহোদয় ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্য  কিছু দিক নির্দেশনা দিয়ে বলেন, প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের কলেজে উপস্থিতি নিশ্চিত করণের লক্ষে হাজিরা কার্ড প্রদান, নিয়মিত ক্লাস গ্রহন  সপ্তাহে প্রতি বিষয়ে কমপক্ষে একটি করে মাল্টিমিডিয়া  ব্যবহার করে ক্লাস নেওয়া সহ তিন বিভাগের শিক্ষার্থী সমন্বয়ে সমন্বিত শিক্ষা কার্যক্রম এর ব্যবস্থা গ্রহন করা হবে। কলেজের উন্নয়নমূলক কাজের প্রত্যায় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..