× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ছাতকে মনোনয়ন বঞ্চিত মিলন অনুসারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা আসনে বিএনপির প্রার্থী বদল করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন দলটির বৃহৎ অংশের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী বদল করে দলের সিনিয়র পরিশ্রমি নেতা কলিম উদ্দিন মিলনকে ধানের শীষের প্রার্থী না করলে ছাতক-দোয়ারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণ পদত্যাগের হুমকি দেন। তারা ঘোষিত প্রার্থীকে ছাতকে অবাঞ্চিত ঘোষনা করে বলেন, নেতাকর্মীদের সাথে সম্পর্কহীন, আন্দোলন বিমূখ, এসি রুমের এক বাসিন্দাকে ধানের শীষ প্রতীক দিয়ে দলের নিশ্চিত পরাজয় এর দায়ভার নেতাকর্মীরা নেবেনা।

তাই বেগম খালেদা জিয়া ও গনতন্ত্র মুক্তির আন্দোলনে দল ও দেশকে বাচানোর এ লড়াইয়ে সুনামগঞ্জ-৫ আসনে দলের ভুল সিদ্ধান্তের প্রার্থীকে বদল করতে হবে। অন্যতায় পরবর্তী যে কোন পরিস্থিতির জন্য দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে। এরআগে শহরে ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দরা ছাতক-দোয়ারায় মিজান চৌধুরীকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল বের করে।

পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমির এর সভাপতিত্বে ও দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল ও আব্দুল বারি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান সামছু, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..