ছাতক প্রতিনিধিঃ ছাতকে পুলিশের অভিযানে ১৪জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি প্রার্থীর ভাই, ব্যবসায়ী কুতুবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সদরুল আমিন সোহান, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপি নেতা আজাদ রাব্বানী, আব্দুর রউফ, গাজী মিল্টন, সাবেক মেম্বার কামাল হোসেন, ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, সালেহ আহমদ, বাবুল আহমদ, আশরাফ আহমদ, তাইয়বুর রহমান ও আব্দুর রশিদ ভুট্টু। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে।




