চৌগাছায় পৃথক অভিযানে ভারতীয় এয়ারগান, ফেনসিডিল গাঁজাসহ আটক ২

চৌগাছায় পৃথক অভিযানে ভারতীয় এয়ারগান, ফেনসিডিল গাঁজাসহ আটক ২

জলিল, বিশেষপ্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পৃথক অভিযানে ভারতীয় দুইটা এয়ারগান, ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে চৌগাছা থানাধীন ফুলসারা পশ্চিম পাড়া ও আন্দুলিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- চৌগাছা উপজেলার ফুলসারা পশ্চিমপাড়া গ্রামের মিজানুর দফাদারের ছেলে তরিকুল ইসলাম ওরফে ফেন্সী তরিক (৩৪) ও একই উপজেলার আন্দুলিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে সাগর হোসেন (৪০)।

চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিরাজ আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফুলসারা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় কুখ্যাত মাদক সম্রাট তরিকুল ইসলাম ওরফে ফেন্সী তরিককে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ আটক করে। তরিকুল এর বিরুদ্ধে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে।

অপর একটি অভিযানে উপজেলার আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে সাগর হোসেনকে দুইটি ভারতীয় এয়ারগান সহ আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।