× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

আজ মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কের দিন ধার্য ছিল।একইসঙ্গে তাকে আদালতে হাজির করার কথাও ছিল। কিন্তু অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার মতো শারীরিকভাবে সুস্থ নন মর্মে আদালতে একটি প্রতিবেদন পাঠায় কারা কর্তৃপক্ষ। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে শুনানি করেন।

পরে বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার জামিন ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন।

আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া ও জিয়াউর রহমানসহ প্রমুখ। আর দুদুকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজন।

ঢাকার বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান আদালতে মামলাটি বিচারকাজ চলছে।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। একই মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এ মামলায় তার জামিন হলেও অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তিনি জামিনে মুক্ত হতে পারছেন না।


এ ক্যটাগরির আরো খবর..