× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করা হয় অষ্টম শ্রেনীর ছাত্রীকে

ACP
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
কুপিয়ে হত্যা করা হয় অষ্টম শ্রেনীর ছাত্রীকে

অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া বিকৃত লাশের সন্ধান মিলেছে। হত্যভাগ্য আখিনুর খানম (১৫) ছিলেন জেলার মুলাদী উপজেলার
গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের শাহে আলম হাওলাদারের মেয়ে ও চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। নিহতের বাবা তার নিখোঁজ মেয়ের পরিচয় শনাক্ত করেছেন।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে থানা পুলিশ আখিনুরের মোবাইল ফোন ট্র্যাকিং করে ঘটনার সাথে জড়িতথাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার সাব্বির হোসেন ও ফয়সালসহ তিনজনকে আটক করেছেন।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্রমতে, এরআগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব হোসনাবাদ এলাকার একটি খাল থেকে দুই চোখ উপড়ে ফেলা, মাথা ও মুখমন্ডলে ছুরিকাঘাতসহ বিকৃত অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

আখিনুরের ভাই আবুল কালাম আজাদ জানান, গত ৩ আগস্ট সকালে খালাতো বোন হালিমা বেগমের বাড়িতে বেড়াতে যায় আখিনুর। পরেরদিন খালাতো বোনকে ফোন করে জানতে পারেন আখিনুর ওইদিন বিকেল চারটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে খালাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে।

কিন্তু সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তারা হতাশ হয়ে পরেন। পরবর্তীতে অজ্ঞাত পরিচয়ে নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে মর্গে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..