তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংবাদ উপস্থাপক, নাট্যাভিনেতা,অনুষ্ঠান উপস্থাপক বা ঘোষক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। টেলিফিল্ম, টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চ, উপস্থাপনা, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্রে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন। শখের বশে হলেও জনপ্রিয় এফ.এম রেডিও’র আর.জে, রেডিও-টিভিতে উপস্থাপনা করা, সংবাদ বা খবর পড়া এসব তাঁর মনে অন্য এক অনুভূতি জাগ্রত করে। ২০২০’র গ্রন্থ মেলাতে মো. তাজুল ইসলাম সোহাগ সম্পাদিত কবিতার বই “অন্য এক অনুভূতি” প্রকাশিত হয়। লেখা-লেখি ও কবিতা আবৃত্তিতেও রয়েছে সমান পারদর্শিতা। সযতেœ শিল্প-সাহিত্য চর্চা করা তাঁর প্রিয় শখ গুলোর মধ্যে অন্যতম। তিনি ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত কাজী আমীরুল ইসলাম রুমী’র নির্দেশনায় ফরিদপুর থিয়েটারের একজন নাট্যকর্মী হিসেবে বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন।স্বপ্ন-বোনা মানুষ সব সময় নতুন স্বপ্নের ছক আঁকেন। টিভি নাটকে সোহাগ এর অভিষেক ঘটে-২০০৬ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মোহর’ নাটকে, শুভ্র খান পরিচালিত পাখি টেলিফিল্মেও অভিনয় করেন। নিজের চেষ্টায় এগিয়ে যান আরও এক ধাপ। অভিনয় করেন প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি ’ ছবিতে। এরপর দেওয়ান নাজমুল নির্মিত বিজ্ঞাপন: ‘টি আর ট্রাভেলস’ ও তার পরিচালিত নিথর ভালোবাসা নাটকে এবং অমিতাভ রেজা নির্মিত ডিজুস সিমের বিজ্ঞাপনে কাজ করেন।
তিনি শওকত আলী রানা পরিচালিত টিভি নাটকÑ ‘বাক বিধান’ এবং সঞ্জীব সাহা সঞ্জু পরিচালিত ‘হাই হিল’ ও ‘শূন্যতায়’ নাটকে অভিনয় করেন, এছাড়াও অত্যন্ত গুণি টিভি অভিনেত্রী ও নাট্যকার সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী’র প্রযোজনায় বাংলাদেশ বেতারের বেশ কতগুলো জনপ্রিয় নাটকে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখ যোগ্য নাটক হলো: প্রয়াত মান্নান হীরা রচিত নাটক: মোহন বাঁশি, জয় বাংলার কাব্য। মাসুম রেজা রচিত: ভালোবাসার দলিল। মাসুম আজিজ রচিত: আগরতলা, পিতার শোণিত ধারা। আজাদ আবুল কালাম রচিত: অপেক্ষার আলো! ফজলুল করিম রচিত ও মাহবুবুর রহমান প্রযোজিত বেতার নাটক ‘ঘটনার ঘনঘটা’ ছাড়াও টিভি ও বেতারে আরও বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। আর এসব কিছু তার মনের আনন্দ ও শখের তীব্রতাকে যেন বাড়িয়ে দেয় বহুগুণ। সকল সুন্দর কিছু সৃষ্টির পিছনে বড় একটা স্বপ্ন থাকে। শ্রম, অদম্য ইচ্ছাবৃত্তি এবং একগ্রতা দিয়ে তা অর্জন করতে হয়! তাঁর হাতে তেমন কোন সময় থাকেনা যদি পর্যাপ্ত সময় পান তবে সুন্দর-সুন্দর কাজের সাথে নিজেকে নিমজ্জিত রাখতে চান তিনি।কাজের ফাঁকে- ফাঁকে লেখালেখির অভ্যাসও রয়েছে। কেবল আকাশের নীল আর রাতের পূর্ণিমা সোহগের ভিতরে কবিত্ব জাগায়নি, মহান আল্লাহ’র প্রদত্ত বুদ্ধিমত্তায় সৃষ্ট সাহিত্য আর কবিত্ব দিয়ে লিখেছেন গল্প,কবিতা,গান ও নাটক। সোহাগ এর লেখা জনপ্রিয় গানের মধ্যে সম্প্রতি “মনেরও আড়ালে তুমি রেখনা চাওয়া” এই মৌলিক গানটিতে কন্ঠ দিয়েছেন অত্যন্ত জনপ্রিয় ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী এবং রোমান্টিক ধাঁচের এই গানটির সুর করেছেন আলমগীর হায়াৎ রুমন।
“আমিতো ভাবিনী ভাবতে পারিনি…” এই মৌলিক গানটিতে কন্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স¦ীকৃতি এবং এই স্যাড রোমান্টিক বা সফ্ট মেলোডি ধাঁচের এই গানটির সুর করেছেন উজ্জ্বল সিনহা। ক্লোজ-আপ তারকা রন্টিদাশ এবং বাবু সরকার গেয়েছেন “ এখনই সময় চল করি এই পণ…” এই গানটির সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন। প্রনব চক্রবর্ত্তী পার্থ’র কন্ঠে “বাংলা আমার দেশের মাটি…” , “দৃষ্টির বৃষ্টিটা দেখেছ…”, “স্বপ্নের মাঝে স্বপ্ন খুঁজি…” সহ অনেক গানই বেশ জনপ্রিয়তার সাথে বিটিভি ও বাংলাদেশ বেতারে নিয়মিত প্রচারিত হয়ে আসছে। তার বিভিন্ন লিখা প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক পত্র-পত্রিকায় ও ম্যাগাজিনে। ২০১৫’র গ্রন্থ মেলাতে “কবিতার উঠান” একটি সম্পাদিত বইয়ে তাঁর বেশ ক’টি লেখা প্রকাশিত হয়। শিল্প মনের আরেক প্রকাশ মাধ্যম গান রচনা করা। গীতিকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন খুব অল্প বয়সেই। তাঁর রচিত গান সমুহ বিভিন্ন টিভি চ্যানেল, বাংলাদেশ বেতার ও এফ এম রেডিওতে প্রচারিত হয়ে আসছে।
তাঁর স্বপ্ন জাগানিয়া মন মাঝে-মাঝে ভ্রমণ পিপাসু হয়ে ওঠে। ছুটে যান বাংলার দৃষ্টিনন্দন রূপ বৈচিত্রে নিজেকে একাকার করবার বাসনায়। মানব বৈচিত্র কৌতুহলী মন তিনিও তার ব্যতিক্রম নন। দেশের সীমান্ত-সীমারেখা ছাড়িয়ে সোহাগ গিয়েছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কলকাতা-দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থানে ও আগ্রার তাজমহল সহ নানা জায়গায়। আসলে মনের চাওয়ার যেন সমাপ্ত ঘটে না। তাঁর মনের ভেতর সুপ্ত বাসনায় হয়ত কোন এক সময় ছুটবেন ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে।
নানা ব্যাস্ততার মাঝে তাঁর তেমন কোন অবসর মেলেনা! নিজের মনের গহীনে অনেক কাজ করার ইচ্ছা থাকলেও নানা কারণে হয়ে ওঠেনা। তাঁর ধারনা সুষ্ঠু সাহিত্য চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো সম্ভব। সোহাগ মনে করেন “সাহিত্য চর্চা মানুষের মেধার বিকাশ ঘটিয়ে মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয় এবং সদিচ্ছা মানুষকে সুখী করে। যাদের চাওয়া যত অল্প-তাদের প্রাপ্তি তত বেশী”।
তিনি আরো মনে করেন ধৈর্য্য, সততা আর একাগ্রচিত্তে স্বপ্ন দেখলে, সে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয়। আর স্বপ্নটা অবশ্যই বাস্তবতার নিরিখে দেখা উচিত।
তাঁর প্রিয় পোষাক এর মধ্যে জিন্স প্যান্ট ও কালো রং এর টি-শার্ট বা শার্ট। তিনি ভালবাসেন ঘুরতে ও আনন্দদায়ক সব ধরনের কাজ করতে। তিনি তাঁর মায়ের হাতে ইলিশ খেচুরী খেতে খুব ভালবাসেন।