× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

চীন এবার বিরোধপূর্ণ দ্বীপে যুদ্ধবিমান পাঠাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এবার যুদ্ধবিমান পাঠাল চীন দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর। দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে বিদ্যমান বহুপক্ষীয় সমস্যা উপেক্ষা করে যুদ্ধবিমান পাঠানো উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ চীন সাগরের উডি দ্বীপে (চীনা ভাষায় ইয়োংজিং) যুদ্ধবিমান পাঠানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের নৌকর্মকর্তারা। নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের দুজন নৌকর্মকর্তারা উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, যুদ্ধবিমান শেনইয়াং জে-১১ এবং শিয়ান জেএইচ-১৭ ইয়োংজিং দ্বীপে পাঠিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত অঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যারিন জেমস এই খবরে সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এও জানিয়েছেন, এর আগেও এই দ্বীপে যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।

উডি দ্বীপের মালিকানা দাবি করে থাকে তাইওয়ান ও ভিয়েতনাম। এই দুই দেশের পক্ষে যুক্তরাষ্ট্র কথা বলে যাচ্ছে। কিন্তু ১৯৯০-এর দশক থেকে দ্বীপটিকে সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে চীন। সম্প্রতি দ্বীপটির সামরিক ব্যবহারোপযোগিতা বাড়াতে সংস্কার করা হয়। লক্ষ্য ছিল সেখানে যেন যুদ্ধবিমান জে-১১ ওঠা-নামা করানো যায়।

জেমস আরো বলেন, বিরোধপূর্ণ উডি দ্বীপে চীন সামরিক অস্ত্র বাড়িয়ে চলায় আমরা উদ্বিগ্ন। বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে জানানো হয়েছে।

গত সপ্তহে চীন নিশ্চিত করে, উডি দ্বীপে তারা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..