× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

করোনা দুর্যোগে পাইকগাছায় চিংড়ি অর্থনীতি বিপর্যয়ের মুখে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
চিংড়ি অর্থনীতি বিপর্যয়

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।   মহামারী করোনার ছোবলে খুলনার পাইকগাছার একমাত্র চিংড়ী অর্থনীতি বিপর্যয়ের মুখে। দুর্যোগকালে সারাদেশের সাথে দুরপাল্লার যোগাযোগ বিছিন্ন থাকায় সরবরাহ প্রতিবন্ধকতা ও অন্যদিকে সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপো ও মৎস্য কাটা লকডাউন করায় চরম বিপাকে ঘের মালিক ও এর সাথে সংশ্লিষ্টরা।

গতকাল অনেকেরই ফেরি করে পথে পথে কম মূল্যে মাছ বিক্রি করতে দেখা গেছে। ঘের মালিক ও ব্যবসায়ীরা বিকল্প ব্যবস্থায় প্রশাসনের কাছে মৎস্য সরবরাহের দাবী করেছেন। এদিক করোনা পরিস্থিতি মোকাবেলায় সংক্রামন রোধে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মৎস্য কাটা মার্কট ও ডিপো মার্কেট মালিকদের সতর্ক করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘাষোনা দিয়েছেন।

ডিপো সমিতির সভাপতি জিন্নাত সানা জানিয়েছেন পৌরসভায় ৫৫/৬০টি সরবরাহকারী প্রতিষ্ঠান (ডিপো) ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ করে থাকে। কিন্ত চিংড়ি মৌসুমের শুরুতে করামোনা ভাইরাস সংক্রমন ছড়িয়ে পড়ায় লোকসংগম এড়াতে প্রশাসন ডিপোগুলো বন্ধ করে দিলে বিপাকে পড়েছে ব্যবসায়ী ও ঘের মালিকরা।

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার ও বাঁকা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আরশাদ আলী বিশ্বাস জানান, জরুরী ভাবে পচনশীল দ্রব্য মাছ বিকল্প ভাবে সরবরাহ করতে না পারলে, এ অঞ্চলের অর্থনীতি মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..