× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

চাবি ছাড়াই তালা খুলবে!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনিচ্ছাকৃতভাবে তালার চাবি হারিয়ে গেলে ভোগান্তির আর শেষ থাকে না। তবে এবার নিশ্চিন্তে চাবির কথা ভুলে যেতে পারেন। কারণ তালা খুলতে চাবির-ই তো প্রয়োজন পড়বে না। হাতের স্মার্টফোন দিয়েই খোলা যাবে তালা!

টেক ওয়ার্ল্ড ডটকমের খবরে বলা হয়েছে, বাজারে এসেছে ‘নোক’ নামক এমন একটি তালা যেটি খুলতে চাবির প্রয়োজন পড়বে না। স্মার্টফোনে ‘নোক’ অ্যাপ থাকলেই খোলা যাবে তালা। তালাটি দেখতে খুব সাধারণ মনে হলেও, এর অসাধারণ সুবিধাটি হচ্ছে, এটি ব্লুটুথ প্রযুক্তি সমর্থন করে।

ফলে খোলার জন্য তালার হাতলটিতে ধরা মাত্রই তালাটি ব্লুটুথ প্রযুক্তির ব্যবহার করে মালিকের স্মার্টফোন চিহ্নিত করে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এর জন্য পকেট বা ব্যাগ থেকে স্মার্টফোনটি বের করারও প্রয়োজন পড়বে না। ফোন কয়েক ফিট কাছাকাছি পকেটে বা ব্যাগে থাকা অবস্থায় তালার হাতলে ধরলেই তালা খুলে যাবে।

নোক অ্যাপটির মাধ্যমে একাধিক জনকেও স্থায়ী বা অস্থায়ীভাবে এই তালা ব্যবহারের সুযোগ দেয়া যাবে। পাশাপাশি এক্ষেত্রে অনুমোদিত পরিচিতজনদের মধ্যে কে কখন তালাটি খুলছে, সেটাও অ্যাপ হিস্টোরি থেকে জানা যাবে। দীর্ঘদিন ব্যবহারের জন্য তালাটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

হঠাৎ কখনো স্মার্টফোনের চার্জ শেষ হয়ে গেলে বা স্মার্টফোনটি সঙ্গে না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে ‘কুইক ক্লিক’ টেকনোলজি সুবিধাসম্পন্ন এই তালাটি হাতে টিপে বিশেষ কোডের সাহায্যেও খোলা যাবে। এছাড়া নিরাপদ ব্যবহারের এতে আরো নানা ধরনের বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

বাসা, অফিস, দোকান, সাইকেল প্রভৃতি জায়গায় ব্যবহার করা যাবে প্রযুক্তি সমৃদ্ধ এই তালাটি। রয়েছে ওয়াটার প্রুফ সুবিধাও। ফলে বৃষ্টিতে তালার কোনো ক্ষতি হবে না। স্মার্ট এই তালাটির মূল্য ৬৯.৯৯ ডলার।


এ ক্যটাগরির আরো খবর..