× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

নোয়াখালী প্রতিনিধি

চাটখিলে নৌকা মার্কায় ভোট চেয়ে জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ  

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ  

নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসন এর চাটখিল বাজারে শেখ হাসিনা’র পক্ষে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণকৃত লিফটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়েছে।
বুধবার (২৬ জুলাই)  বিকেলে চাটখিল বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফটগুলো বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি  মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, মিজানুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল, খিলপাড়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উজেলা ছাত্রীগের যুগ্ম সাধারন সম্পাদক লায়ন স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে সমাবেশ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমি আপনাদের এলাকার সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন করেছে আমি চেষ্টা করছি সে উন্নয়ন গুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। এই চাটখিল বিএনপির ক্ষমতার সময় কোন উন্নয়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর আমলে এ এলাকার যে পরিবর্তন ও উন্নয়ন হয়েছে সে উন্নয়নের পরিপূর্ণ বাস্তবায়ন করতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আপনাদের জন্য আরো উন্নয়ন করতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..