× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

সানোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদকসহ ২জন আটক

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযানে ১৭৪ গ্রাম হেরোইন ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর বোগলাউড়ির শ্রী বিশু রবিদাসের ছেলে শ্রী প্রেম কুমার দাস (৩৭) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালসার সম্রাটের সহধর্মিণী হালিমা (৪৫) ও

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব মো. বাবুল উদ্দীন সরদারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করা হয়। গত (৩ ডিসেম্বর) রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের শান্তিমোড় থেকে হালিমাকে ১৭৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

অপরদিকে ওই দিন আরেকটি দল সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস এসআই ফয়সাল হাসানের নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স প্রেম কুমারকে ৬০০ পিস ইয়াবাসহ শিবগঞ্জের বোগলাউড়ি বাজার থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণক রা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..