× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

সিলেটে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে ওই নারীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গত রোববার রাতে সিলেট মহানগরীতে ওই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জলিল মিয়া ও দুদু দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তাঁদের হুমকি-ধমকি দিয়ে আসছিল তারা। এরই জের ধরে গত রোববার রাতে দলবল নিয়ে তাঁর বাসায় যায় দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।

এ ঘটনায় গতকাল সোমবার সিলেট বিমানবন্দর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। এর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করে পুলিশ। আটক তিনজন হলো নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন জলিল ও দুদু মিয়া।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘ভিকটিমের মামলার ভিত্তিতে তিনজনকেই আটক করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো করা হবে। আর ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..