× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

ডেস্ক

রাজধানীতে চলন্ত ট্রেনে আগুনে মৃত্যু ৪ জন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
রাজধানীতে চলন্ত ট্রেনে আগুনে

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নির্বাপনের কাজ চলছে।

তবে আগুণ লাগার কারণ জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..