× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

ডেস্ক

চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু হবে ২২ অক্টোবর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
সংসদ অধিবেশন

চলতি একাদশ সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একাদশ সংসদের শেষ অধিবেশন

আগামী ২২ অক্টোবর শুরু হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এ অধিবেশন আহ্বানের কথা জানানো হয়।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে ১ নভেম্বর থেকে। অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না। সে অনুযায়ী সংসদের আগামী ২২ অক্টোবরের ডাকা অধিবেশনই হবে অধিবেশন।

তবে সংবিধান অনুযায়ী যেকোনো সময় সংসদ অধিবেশন আহ্বান করা যেতে পারে। নতুন সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার পর আগের সংসদ বিলুপ্ত হয়ে যায়।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি যে ২৫তম অধিবেশন অধিবেশন আহ্বান করেছেন, তা ২২ অক্টোবর বিকেল ৪টায় শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..