চলতি অর্থবছরের এডিপির এক লাখ ৮০ হাজার কোটি টাকা অনুমোদন

বিশেষ প্রতিবেদকঃ আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য এক লাখ ৮০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে এক লাখ ১৩ হাজার কোটি টাকা, বিদেশি প্রকল্প সহায়তা হিসেবে মিলবে ৬০ হাজার কোটি টাকা ও সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করবে সাত হাজার কোটি টাকা।

প্রস্তাবিত এডিপিতে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে পদ্মা সেতু, মেট্রোরেলসহ চলমান সাতটি মেগা প্রকল্পে। প্রস্তাবিত এডিপি চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ১৬ দশমিক ৫৯ শতাংশ বেশি।

গত ৮ মে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,  এবারের বাজেট নির্বাচনী বাজেট নয়। এবারের বাজেট চার লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হবে। তা আগামী চার-পাঁচ দিনের চূড়ান্ত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।