× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি

চন্দ্রনাথ ধামে দুর্বৃত্তের হামলায় আহত ১০

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
ChandranathDham attack
ChandranathDham attack

চট্টগ্রাম চন্দ্রনাথ ধামের পবিত্রতা রক্ষায় ব্যানার ফেস্টুন লাগাতে গেলে তাদের উপর হামলা চালিয়েছে স্থানীয় একটি দুর্বৃত্ত গোষ্ঠি। হামলায় আহত হয়ে প্রায় ১০ জন  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ ২৯ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন চন্দ্রনাথ পাহাড়ের এক নম্বর গেটে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী জানান, সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান চন্দ্রনাথ ধামের পবিত্রতা রক্ষার জন্য ব্যানার ফেস্টুন লাগানোর সময় একদল যুবক লাঠি নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এই হামলায় তীর্থ যাত্রীসহ ১০জন আহত হয়েছে। যারা হামলা করেছে তারা স্থানীয় রাজনৈতিক পরিচয়ে টুরিজম টুরিষ্টদের জন্য কাজ করছে বলে জানা গিয়েছে।

স্থানীয়রা আরও জানান, গত কয়েক বছর ধরে এই তীর্থস্থান নিয়ে নানাবিধ চক্রান্ত চলছে। বিশেষ করে সাম্প্রতিককালে কেউ কেউ এটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে এমন ভাবে উপস্থাপন করছে তা খুবই লজ্জা জনক। যার ফলশ্রুতিতে কতিপয় সাম্প্রদায়িক মহল তীর্থের ভাবগাম্ভীর্যতা নষ্ট করার পায়তারা চালাচ্ছে। বিফ পার্টি সহ বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রচারণা চালাচ্ছে। তীর্থ এলাকায় এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে , যা স্থানীয় এবং সমগ্র বিশ্বের সর্বস্তরের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে ও স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করছে।

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির ও  তীর্থক্ষেত্র। সনাতন ধর্মাবলম্বীরা মান্য করেন যে কলিযুগে মহাদেব শিব এখানে বিরাজ করবেন এমন প্রতিশ্রুতি তিনি ব্যাসদেবকে দিয়েছিলেন। শুধু তাই না এই সীতাকুণ্ড পাহাড়ে রাম, লক্ষ্মণ, সীতা এখানে ছিলেন। আরও অনেক ধর্মীয় তাত্বিক ব্যাখ্যা রয়েছে।

বেশ কিছু  বছর ধরে এখানে বিধর্মীদের আসা যাওয়া বেড়েছে বহুগুন। এক বছর আগে দ্যা নিউজ এর বার্তা সম্পাদক সহ তাদের  প্রতিনিধি দল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় উপরে মন্দিরের মাইকিং শুনতে পান। মাইকিংয়ে বলা হচ্ছে মন্দিরে ভদ্র পোশাক পরে আসুন, মন্দিরের পবিত্রতা রক্ষা করতে শালীনতা বজায় রাখুন। ১৩০০ ফুট ওপরে মন্দিরে পৌঁছালে পুরোহিত সাংবাদিক দেখে মনের সব কষ্ট উজাড় করে দিলেন। তিনি জানালেন জানিনা এভাবে কতদিন মন্দির রক্ষা করতে পারবো। যত জন হিন্দু ওঠে তার থেকে ৩ গুন বেশি ওঠে মুসলিম। শুধু তাই না এখানে এসে বিভিন্ন রকম অশালীন ব্যবহার করে যুবক-যুবতীরা।

দ্যা নিউজ টিম সরজমিনে দেখলেন, ১৩-১৪ বছরের ছেলেরা লুঙ্গী, জুতা পরে মন্দিরের বারান্দা দিয়ে ঘুরছে। মন্দিরে থুথু ফেলছে। হাতে ক্যামেরা দেখে যুবক/যুবতী ভয়ে কিছুটা সংযত হলেও এটা নিত্য দিনের ঘটনা।

পাহাড়ে উঠতে একটাও হিন্দু দোকান নেই। ওঠার সময় যত মুসলিম সামনে আসছিলো বার্তা সম্পাদক তাদের জিজ্ঞেস করলেন, এটা মুসলিমদের কোন ধর্মীয় স্থান না তাহলে তারা কেন আসছে।  উত্তরে তারা বলেন, এটা টুরিস্ট স্পট, তাদেরও সম্পত্তি তারা বেশি বেশি আসবে। এক সময় মসজিদ বানাবে। ২বছর আগে একটা ছবি ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল। কোন এক যুবক প্রথমবার চন্দ্রনাথে নামাজ পড়েছে, মসজিদ বানানো  শুধু সময়ের অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..