× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি কোটি টাকা মূল্যের ঈদ পোশাক পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গবার সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা নিউটন জানান, সকালে মার্কেটটির তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। এর কিছুক্ষণের মধ্যে আগ্রাবাদ, নন্দনকানন ও খুলশী ইউনিটের পাঁচটি গাড়ি গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিকরা জানান, মার্কেটের তিনতলায় ৩০টি দোকানে অভিজাত ক্রেতাদের ঈদ পোশাক সেলাই চলছিল। এর বেশির ভাগ কাপড় পুড়ে অথবা নষ্ট হয়ে যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..