চট্টগ্রাম এবং মোংলা বন্দরে মিয়ানমার এবং ভারত থেকে আমদানিকৃত চাল

চট্টগ্রাম এবং মোংলা বন্দরে মিয়ানমার এবং ভারত থেকে আমদানিকৃত চাল

জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজ চট্টগ্রাম বন্দরে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫ শত মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৮ হাজার ৫ শত এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরো দুটি জাহাজ শনিবার এবং রবিবার মোংলা বন্দরে পৌঁছাবে।

আজ খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।