× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

গ্রিনলাইনের চাপায় আহত রাসেল পাচ্ছেন কৃত্রিম পা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকার এবার কৃত্রিম পা পাচ্ছেন। তাকে এই পা দিচ্ছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথমে তাকে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির একটি পা দেয়া হবে। পরে তাকে জার্মান প্রযুক্তির উন্নত একটি পা দেয়া হবে।

সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানিয়েছেন, কৃত্রিম পা সংযোজনের জন্য বৃহস্পতিবার রাসেল সাভারের সিআরপিতে আসবেন। আপাতত তাকে সিআরপির পক্ষ থেকে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির একটি পা দেয়া হবে।

তিনি জানান, রাসেলের কৃত্রিম পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এ সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে।

গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। এ ঘটনায় রাসেলের বড় ভাই আরিফ সরকার বাসচালক কবির মিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গত বছরের ২৮ এপ্রিল মামলা করেন।

বেপরোয়া বাসের চাপায় পা হারানো রাসেলকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গত ১২ মার্চ গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তার পায়ে অস্ত্রোপচার করতে হলে তার জন্য খরচ বহন করতে নির্দেশ দেয়া হয়।

কিন্তু গ্রিনলাইন কর্তৃপক্ষ ওই টাকা পরিশোধ করতে গড়িমসি করে আসছিল। অবশেষে হাইকোর্টের চাপে গতকাল বুধবার তাকে পাঁচ লাখ পরিশোধ করে গ্রিনলাইন। বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..