× Banner
সর্বশেষ
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

গ্রিন টি কমাবে কফ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: সবুজ চা পান করলে ঠান্ডা ও কফের সমস্যা প্রতিরোধ করা যায়। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা করেন। গবেষকরা বলেন, ফ্লেবোনয়েডস-জাতীয় খাবার ঠান্ডা রোধ করতে বেশ কার্যকরী। ফ্লেবোনয়েডস পাওয়া যায়, গ্রিন টি, আপেল, নীল বেরি, কোকা, পেঁয়াজ ও রেড ওয়াইনে। আইএএনএস  প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

গবেষণাটিতে বলা হয়, সাধারণত ৩৩ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ফ্লু বা ঠান্ডায় সংক্রমিত হয়। যদি তারা নিয়মিত এই খাবারগুলো খায়, তবে এই হার অনেক কমে যাবে।

গবেষক এবং পুষ্টিবিদ আন্দ্রে ব্যাকুইস জানান, পাশাপাশি যেই দিনগুলোতে ব্যক্তি অসুস্থ থাকবেন তখনো খেতে পারেন এই খাবার। এ ছাড়া শীতের সময় সুস্থ থাকতে এই ফ্ল্যাবোনয়েডস-জাতীয় ফল এবং সবজিগুলো খেতে পারেন।

অধিকাংশ প্রাপ্তবয়স্ক বছরে দু-তিনবার ঠান্ডায় আক্রান্ত হয়। আর শিশুরা প্রায় পাঁচবার এই সমস্যার পড়ে। গলা ব্যথা, কফ, নাক দিয়ে সর্দি ঝরা, মাথাব্যথা এগুলো এই রোগের উপসর্গ।

গবেষকরা বলেন, ঠান্ডা লাগলে চিকিৎসকের কাছে যাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলো এড়াতে তাই খাদ্যতালিকায় এই জাতীয় খাবার নিয়মিত রাখতে পারেন।

ফ্ল্যাবোনয়েডে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটোরি ও অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান; যা কফ ও ঠান্ডা প্রতিরোধে খুবই উপকারী। তাই ঠান্ডা এড়াতে গ্রিন টি ও ফ্ল্যাবোনয়েডযুক্ত খাবার খান।


এ ক্যটাগরির আরো খবর..