× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নিউজ ডেক্স

গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি পর্যায়ক্রমে কমিয়ে আনার নির্দেশ : প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি পর্যায়ক্রমে কমিয়ে আনার নির্দেশ : প্রধানমন্ত্রী

গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি পর্যায়ক্রমে কমিয়ে আনতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা রয়েছে, সেসব স্থানে ভর্তুকি কমাতে বলেছেন ।

মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি এনইসি সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে একনেক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী ।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানান।

মন্ত্রী বলেন, “গ্যাস এবং বিদ্যুতের ভর্তুকির সুবিধা নিচ্ছেন মূলত ধনীরা। বস্তিবাসী এবং অন্যান্য গরিবরা এ সুবিধা কম পাচ্ছেন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি কমানোর নির্দেশনা দিয়েছেন।”


এ ক্যটাগরির আরো খবর..