× Banner
সর্বশেষ
সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীর ৩৮টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৭ জুন, ২০২৪
মৃত ব্যক্তিদের নামে ন্যায্য মূল্যের কার্ড

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে রবিবার (৯ জুন)। এই উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ৩৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ দাবি করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন একজন চেয়ারম্যান প্রার্থী। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২৯জুলাই ভোট গ্রহনের তারিখ স্থগিত করে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুরে ওই উপজেলার কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেনের দায়ের করা আবেদনে জানা গেছে, উপজেলার সর্বমোট ৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। ওইসব কেন্দ্রগুলো প্রতিদ্বন্ধী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ভাড়াটিয়া লোকজন নিয়ে দখল করার নানা ষড়যন্ত্র করে আসছে। তাই ভোটগ্রহণের দিন অন্যান্য কেন্দ্রের পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে স্থায়ীভাবে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের দাবি জানানো হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনের আবেদনে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকার মধ্যে রয়েছে-পৌর এলাকায় ছয়টি, খাঞ্জাপুর ইউনিয়নে ছয়টি, বার্থী ইউনিয়নে ছয়টি, চাঁদশী ইউনিয়নে দুইটি, মাহিলাড়া ইউনিয়নে একটি, বাটাজোর ইউনিয়নে চারটি, নলচিড়া ইউনিয়নে সাতটি ও সরিকল ইউনিয়নে ছয়টি ভোট কেন্দ্র।

উল্লেখ্য, গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচন শুরুর প্রাক্কালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসময় একজন ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরবর্তীতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া প্রায় প্রতিদিন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অপর প্রার্থীর কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। যেকারণে নির্বাচনের শুরু থেকে অদ্যাবধি দেশব্যাপী আলোচিত গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন।


এ ক্যটাগরির আরো খবর..