× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মণীষ চন্দ্র বিশ্বাস,গৌরনদী

গৌরনদীতে সুদের টাকার জন্য মারধর; অপমানে মাহেন্দ্রা চালকের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
সুদের টাকার জন্য মারধর
গৌরনদীতে সুদের টাকার জন্য মারধর; অপমানে মাহেন্দ্রা চালকের আত্মহত্যা

বরিশালের গৌরনদীতে সুদের টাকার জন্য মারধরের অপমান সইতে না পেরে জসিম ঘরামী নামের একজন মাহেন্দ্রা চালক বিষপানে আত্মহত্যা করেছেন। জসিম গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের মৃত ইসহাক ঘরামীর ছেলে।

জসিমের স্ত্রী সাংবাদিকদের কাছে করে জানান, গত তিন মাস পূর্বে একই গ্রামের মৃত ছাদের হাওলাদারের স্ত্রী সাজেদা বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা সুদে নেন জসিম। গত ২৩ জানুয়ারি বার্থী বাজারে আসলে সুদের টাকা না দিতে পারায় জসিমকে অপমান এবং ব্যপক মারধর করে সুদি মহাজন সাজেদা বেগমের ভাইয়ের ছেলে বার্থী বাজারের মুদি ব্যবসায়ী শাহ আলম খান। ওই দিনই তিনি অপমান সহ্য না করতে পেরে কিটনাশক পান করলে প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৪ দিন পর চিকিৎসারত অবস্থায় আজ ৬ই ফেব্রুয়ারী ভোর রাতে মারা যায় জসিম।

এ বিষয়ে অভিযুক্ত বার্থী বাজারের মুদি ব্যবসায়ী শাহ আলম খান মারধরের কথা স্বীকার না করলেও জসিমকে অপমানের কথা স্বীকার করেন তিনি।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..