× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
গৌরনদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ

বরিশালের গৌরনদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা ও যাকাত ফান্ডের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ জন অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গৌরনদী ইসলামিক মিশন ও ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে ইসলামিক মিশনের মিলায়তনে সিনিয়র মেডিকেল অফিসার ও মিশন প্রধান ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোয়াজ্জেম হোসেন, ফার্মাসিস্ট জহিরুল ইসলাম সহ অন্যান্যরা। শেষে ১৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..