× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় হানিফ পরিবহনের উড়ে গেছে ছাদ নিহত-১, আহত-৯

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায়

বেপরোয়া গতিতে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উড়ে গেছে ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ছাদ।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজুহার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা (৩৪) নামের এক যাত্রী নিহত ও পরিবহনের যাত্রীসহ নয়জন গুরুতর আহত হয়েছেন। নিহত সেলিম যশোরের আব্দুর রশিদের ছেলে।

আহতরা হলেন- পিরোজপুরের বাসিন্দা সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা পুলিশ কনষ্টবল নীপা, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু, আমতলী উপজেলার মশিউর রহমান, ঝালকাঠীর মশিউর রহমান, শরিয়তপুরের নাসির উদ্দীন ও বাসের হেলপাড় বেল্লাল হোসেন।

দূর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানিয়েছেন, ঘটনাস্থল অতিক্রমকালে হানিফ পরিবহনের বাস বেপরোয়াগতিতে অপর গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে খাদে পরে বাসের ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও নয়জন আহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত নয় জনকে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৫৪) মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে একজন নিহত ও নয়জন যাত্রী আহত হয়। হতাহতদের উদ্ধারের পর দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত ॥ অপরদিকে নগরীর রূপাতলী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিয়াজ উদ্দিন সুমন (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও আরোহী বেল্লাল হোসেন আহত হয়েছেন। নিহত রিয়াজ উদ্দিন পুলিশের এএসপি সৈয়দ আলীর ছেলে ও নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা । শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক।


এ ক্যটাগরির আরো খবর..